অভিনব কায়দায় নিউ ইয়র্কে ইয়াবা পাচারের চেষ্টা, গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২০, ১৬:১৬ আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৭:৫৪

অভিনব কায়দায় নিউ ইয়র্কে  ইয়াবা পাচারের চেষ্টা, গ্রেফতার ৪ পোস্ট অফিসের মাধ্যমে পার্সেলযোগে অভিনব পন্থায় নিউ ইয়র্কে ইয়াবা পাচারের ঘটনায় ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, নাহিদ পারভেজ তাহিন (৩৭),  মিজানুর রহমান জুয়েল (৩৮), মোহাম্মদ ইমাম হোসেন খান রাহাত (৪০) ও মোহাম্মদ রাজীব হাওলাদার (২৮)। সম্প্রতি নিউ ইয়র্কে পাঠানোর উদ্দেশে জিপিও-তে দুই হাজারেরও বেশি ইয়াবা জমা দিয়েছিলেন তারা।
বুধবার (৯ ডিসেম্বর) খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেন।
সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী বলেন,  রবিবার (৬ ডিসেম্বর) খিলগাঁও থানার রামপুরা বনশ্রী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কক্সবাজার থেকে এসএ পরিবহনের মাধ্যমে পার্সেলে ইয়াবার চালান ঢাকা থেকে সংগ্রহ করেছে। এই ইয়াবার চালান গত রবিবার (৬ ডিসেম্বর) নিউ ইয়র্কে প্রেরণের উদ্দেশে জিপিও-তে জমা দিয়েছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে জিপিও কর্তৃপক্ষের সহযোগিতায় পার্সেলটি শনাক্ত করা হয়। জিপিও কর্তৃপক্ষের উপস্থিতিতে পার্সেল খোলা হলে এরমধ্যে দুটি জিন্স প্যান্টের কোমরের ফাঁকা জায়গায় এবং লেগ হোলের সেলাইয়ের ভেতর ফাঁকা জায়গায় পলিথিন দিয়ে প্যাকিং করা ৬৮টি স্ট্রাইক পাওয়া যায়। ৬৮টি স্ট্রাইক থেকে ২ হাজার ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদক সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত অর্থ লগ্নিকারী এবং পৃষ্ঠপোষকদের বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহের জন্য তদন্ত অব্যাহত আছে বলে জানান পুলিশ কর্মকর্তা জুলফিকার আলী। গ্রেফতারকৃতদের খিলগাঁও থানায় রুজুকৃত মামলায় আদালতে পাঠানো হয়েছে।

/এসএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ার আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবির শিক্ষার্থী
মালয়েশিয়ার আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবির শিক্ষার্থী
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন বিশিষ্টজনেরা
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন বিশিষ্টজনেরা
ভোটার তালিকা পরিবর্তন, যে নির্দেশ দিলো নির্বাচন কমিশন
ভোটার তালিকা পরিবর্তন, যে নির্দেশ দিলো নির্বাচন কমিশন
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান