করোনায় বার্নের তিনটি ইউনিটের প্রধানসহ ১২ চিকিৎসক চিকিৎসাধীন

আমিনুল ইসলাম বাবু
০৯ ডিসেম্বর ২০২০, ১৮:৪৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৮:৪৯

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আটটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিটের প্রধান করোনায় আক্রান্ত হয়েছেন। ওই তিন জনসহ ১২ চিকিৎসক করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৯ ডিসেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বিষয়টি বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনায় আক্রান্ত চিকিৎসকরা হচ্ছেন- তিন ইউনিট প্রধান অধ্যাপক ডা. লুৎফর কাদের লেলিন, সহযোগী অধ্যাপক ডা. তানভীর আহামেদ এবং সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ চন্দ্র দাস। ইতোমধ্যে করোনা উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টিনে রয়েছেন অধ্যাপক ডা. মুহাম্মাদ নওয়াজেস খান। বাকিরা কয়েকজন আছেন হোম কোয়ারেন্টিনে, কেউ কেউ এই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।

ডা. পার্থ শংকর পাল জানান, ৫০০ বেডের এই ইনস্টিটিউটে এমনিতেই রোগীর চাপ বেশি, অপর দিকে তাদের সেবায় রয়েছে বিভিন্ন শ্রেণির চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়। এর মধ্যে ১২ জন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এতে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।

প্রসঙ্গত, বার্ন ইনস্টিটিউটের ৫০০ বেডের মধ্যে ৩০০টি ফ্রি বেড, কেবিন ও পেন বেড রয়েছে ২০০টি। কেবিনের মধ্যে ২১টি বেড রয়েছে করোনা আক্রান্ত চিকিৎসকদের জন্য। কিছু ওয়ার্ড রয়েছে জন্মগত ত্রুটি যেমন ঠোঁটকাটা, ঠোঁটফাটা, রগকাটা, জটিল, ক্যানসার, প্লাস্টিক সার্জারি রোগীদের জন্য।

/ইউআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী