মাদকদ্রব্য, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক তিন মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে ১০ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত জামিন শুনানি জন্য আজকের দিন ধার্য করেন।
গোল্ডেন মনিরের গত ২২ নভেম্বর ১৮ দিন এবং ৩ ডিসেম্বর ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সূত্র জানায়, বাড্ডা থানা অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় মামলার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মইনুল ইসলাম দুই মামলায় ৩ দিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে দু’টি মামলায় রিমান্ড একসঙ্গে চলবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানি শেষে বিচারক মামুনুর রশিদ দিনের ৩ রিমান্ডের এ আদেশ দেন।
এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ডের জোর দাবি জানান। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন। এর আগে গত ২২ নভেম্বর পৃথক তিন মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।








