ফুলবাড়ীয়া মার্কেটে চতুর্থ দিনের মতো অভিযান চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২০, ১৪:৫৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৫:০০

মার্কেটে অভিযান

ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ এর অবৈধ দোকান অপসারণের চতুর্থ দিনের মতো নকশা বহির্ভুত অবৈধ দোকান উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরশন (ডিএসসিসি)। রবিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে মার্কেটের বেজমেন্টে এ অভিযান শুরু হয়। বেলা দেড়টা পর্যন্ত ৬টির মতো দোকার ভাঙা হয়।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং তানজিলা কবির ত্রপার নেতৃত্বে ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ এর ব্লক-এ, ব্লক-বি এবং ব্লক-সিতে অভিযান চালানো হয়। 

ডিএসসিসি সূত্র জানায়, ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ এ অবৈধভাবে নির্মিত ৯১১টি দোকান নির্মাণ করা হয়েছিল। এর আগে গত মঙ্গলবার থেকে এই মার্কেটে অভিযান শুরু করে ডিএসসিসি। বুধ ও বৃহস্পতিবারও অভিযান চলে।

গত তিন দিনের অভিযানে মার্কেটের সামনের ৪ তলা ২টি বিল্ডিং, পেছনের সারির ও মার্কেটের ভেতরের দোকানসহ সবমিলিয়ে ৫ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। আজ চতুর্থ দিনের অভিযান শুরু হয়েছে।

ডিএসসিসির অঞ্চল-৪ এর নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) হায়দর আলী বলেন, এ মার্কেটে ৯১১টি নকশা বহির্ভূত অবৈধ দোকান রয়েছে। আমরা এখন পর্যন্ত ৫ শতাধিক দোকান উচ্ছেদ করেছি। আগামীকাল সোমবারও (১৩ ডিসেম্বর) অভিযান চলবে। প্রয়োজন হলে অভিযানের সময় আরও বাড়ানো হবে।

/এসএস/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের