বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ নকল: ৬ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২০, ১৯:৫৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৯:৫৪

অসমাপ্ত আত্মজীবনী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের পাইরেটেড কপি ছাপানোর অভিযোগে করা মামলায় ৬ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, প্রেস মালিক মো. নজিবুল্লাহ, মো. রফিকুল ইসলাম, মো. সানোয়ার হোসেন, মো. তোফাজ্জল শেখ, লালচান শেখ ও মো. সাদেক শেখ।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়,এদিন লালবাগ থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক লুৎফুর রহমান আসামিদের আদালতে হাজির করেন। একইসঙ্গে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবীরা তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করে রিমান্ড মঞ্জুরের আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন নামুন্জর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
এর আগে গত ৬ নভেম্বর বইটির পাইরেটেড কপি বিক্রির অভিযোগে চার জনকে আটকের পর বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা দেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার (১৪ ডিসেম্বর) রাতে লালবাগ থানার শহীদ নগর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ। পুলিশ জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই ছাপাখানায় অভিযান চালানো হয়। সেখানে অসমাপ্ত আত্মজীবনী বইয়ের পাইরেটেড কপি ছাপানো হচ্ছিল।অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী