রাজধানীতে গরুর ট্রাকে মিললো ৪০ হাজার পিস ইয়াবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২০, ১২:১৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১২:১৮

এই ট্রাক থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় রাজধানীর দারুস সালাম এলাকায় গরুর ট্রাক হতে ৪০ হাজার পিস ইয়াবাসহ ইউনুস হোসেন (৩৮) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে র‍্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য জানান।

উদ্ধার ইয়াবা জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘শুক্রবার (১৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে গরু পরিবহনের ট্রাকে বিশেষ কৌশলে লুকানো ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।’

আটক ইউনুস হোসেন আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও প্রাইভেটকারে রাজধানীতে আনে। পরে মিরপুরসহ আশেপাশের এলাকায় সেই ইয়াবা সরবরাহ করে আসছে।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা জিয়াউর রহমান চৌধুরী।

/এসএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম