ডিএমপির ৮ থানার ওসি বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ১৭:১৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৭:১৬

ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ পুলিশ পরিদর্শকে ডিএমপির বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে বলা হয়, সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বিপ্লব কিশোর শীলকে অফিসার ইনচার্জ তেজগাঁও শিল্পাঞ্চল থানা, ডিবি-রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দেলোয়ার হোসেনকে অফিসার ইনচার্জ ভাষানটেক থানা, সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল মজিদকে অফিসার ইনচার্জ উত্তরখান থানা, ডিবি-রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ্ মো. আক্তারুজ্জামান ইলিয়াসকে অফিসার ইনচার্জ উত্তরা-পশ্চিম থানা, সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার নাসির উদ্দিনকে অফিসার ইনচার্জ ডেমরা থানা, শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোরাদুল ইসলামকে অফিসার ইনচার্জ সবুজবাগ থানা, তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দীনকে অফিসার ইনচার্জ উত্তরা-পূর্ব থানা ও ভাষানটেক থানার অফিসার ইনচার্জ মুন্সী ছাব্বীর আহ্ম্মদকে অফিসার ইনচার্জ খিলক্ষেত থানা হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে উত্তরা-পূর্ব থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকীকে ডিবি-গুলশান বিভাগে, উত্তরখান থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিনকে হেডকোয়ার্টার্স অ্যান্ড এ্যাডমিন বিভাগে, উত্তরা-পশ্চিম থানার অফিসার ইনচার্জ তপন চন্দ্র সাহাকে ডিবি-রমনা বিভাগে, খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনকে আইসিটি বিভাগে, সবুজবাগ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলমকে ডিবি-রমনা বিভাগে, ডেমরা থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমানকে ডিবি-উত্তরা বিভাগে ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ আলী হোসেন খানকে প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম