চাকরি দেওয়ার নামে প্রতারণা: গ্রেফতার ৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২০, ১৪:২৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৪:৩২

চাকরি দেওয়ার নামে প্রতারণা: গ্রেফতার ৭ চাকরি দেওয়ার নামে প্রতারণার দায়ে সাভার থেকে সাতজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার তেঁতুলঝোড়া কলেজ মোড়ে অবস্থিত একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটির নাম ‘তরিকুল ফোরস্টার সিকিউরিটি সার্ভিস।’ তারা চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে; গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য জানতে পারে র‌্যাব। এর প্রেক্ষিতে ২৩ ডিসেম্বর বুধবার বিকালে প্রতিষ্ঠানটির অফিসে অভিযান চালায় র‍্যাব। এ সময় ভুক্তভোগী ১২ জনকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানে ভুয়া চাকরিদাতা প্রতারক চক্রের সাত সদস্যকে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০০ কপি নিয়োগ বিজ্ঞপ্তি, পাঁচটি অব্যাহতির ফরম, ৩০টি নিয়োগ বিজ্ঞপ্তির ব্যানার, তিনটি যোগদানপত্র ও একটি রেজিস্টার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে মো. সেলিম হোসেন, মো. সোহেল রানা, মো. আজিজুল ইসলাম, মো. সোহান, মো. জাহাঙ্গীর হোসেন, ফারহানা আক্তার সীমু ও তাসলিমা আক্তার।

র‌্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা এএসপি জিয়াউর রহমান বলেন, গ্রেফতারকৃতরা ভুক্তভোগীদেরকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার পর বিভিন্ন অফিসের ঠিকানা দিয়ে পাঠিয়ে দিতো। সেসব অফিসে গিয়ে ভুক্তভোগীরা কোনও কাজ না পেয়ে প্রতারকদের কাছে এসে টাকা ফেরত চাইলে তাদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিতো।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪-এর জোরালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

/আরটি/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম