‘কোয়ালিটি সার্ভিসের জন্য কোয়া‌লি‌টি পু‌লিশ তৈরি করুন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ১৮:২৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৮:৩৩

আইজিপি বেনজীর আহমেদ (ফাইল ছবি) ‘কোয়ালিটি সার্ভিসের জন্য কোয়া‌লি‌টি পু‌লিশ’ তৈরির আহ্বান জানিয়ে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন,‘আমরা কোয়ালিটি পুলিশ চাই, কোয়ালিটি সার্ভিস চাই। কোয়ালিটি পুলিশ তৈরির দায়িত্ব পুলিশের ট্রেনিং সেন্টারের। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রয়েছে বাংলাদেশ পুলিশ একাডেমির। সৎ, যোগ্য এবং আদর্শ পুলিশ অফিসার ও ফোর্স তৈরির যোগ্যস্থান পুলিশ একাডেমি।’

সোমবার (২৮ ডিসেম্বর) বিকালে রাজশাহীর সারদার চেমনি মিলনায়তনে বাংলাদেশ পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এসব কথা বলেন। একাডেমির প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুক সভায় সভাপতিত্ব করেন।

প্রশিক্ষকদের আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে পুলিশ প্রধান বলেন, ‘সারদায় শুরু থেকেই প্রতিটি পুলিশ সদস্যের অন্তরে নীতিবোধ ও নৈতিকতার বীজ এমনভাবে বপণ করতে হবে, যাতে তারা আজীবন ধরে রাখতে পারে।’

আইজিপি বলেন, ‘জনগণের সঙ্গে দুর্ব্যবহারকারী, দুর্নীতিবাজদের আমরা পুলিশে দেখতে চাই না। আমরা পুলিশে জঞ্জাল পরিষ্কার করতে চাই। ভালো পুলিশ চাই। বাংলাদেশ পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলতে চাই।’

তিনি আরও বলেন, ‘পুলিশের প্রশিক্ষণে পরিবর্তন আনা হয়েছে, প্রশিক্ষণ মডিউল নতুন করে সাজানো হয়েছে। পুলিশের প্রশিক্ষণকে প্রায়োগিক করতে চাই।’

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ প্রশিক্ষণ সংক্রান্ত নানা বিষয়ে আইজিপির দিকনির্দেশনা চান। আইজিপি উত্থাপিত বিষয়গুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলকে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।

এর আগে আইজিপি সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৩৭তম সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্ত্তুতি পরিদর্শন করেন।

/এআরআর/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম