রাজধানীতে কিশোর আরিফ হত্যা মামলার দুই আসামি কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২১, ১৮:৩০আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৯:০৫

রাজধানীর মহাখালী কাঁচাবাজারের সামনে ছুরিকাঘাতে কিশোর আরিফ হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন মুছা মৃধা ও উজ্জ্বল মিয়া। সোমবার (৪ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সোমবার (৪ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজীব তালুকদার আসামিদের আদালতে হাজির করেন। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ৩ জানুয়ারি জহিরুল ইসলাম জনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহাখালী কাঁচাবাজারের সামনে নেশাদ্রব্য (ড্যান্ডি) খাওয়া নিয়ে মূল অভিযুক্ত জনির সঙ্গে হাসান (১৮) ও সোহাগের (১৭) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জনিসহ তার সহযোগীরা হাসান ও সোহাগকে ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। এরপর জনৈক সোহেল মহাখালী সাত তলা বস্তিতে আহত হাসানের ভাই রবিনকে খবর দেয়। খবর পেয়ে রবিন তার বন্ধু এবং ওই ঘটনার ভিকটিম আরিফসহ আরও প্রায় ছয় থেকে সাত জন মিলে মহাখালী কাঁচাবাজারের সামনে গিয়ে জনি ও তার সহযোগীদের মারধর শুরু করে। এই সময় জনি ছুরি দিয়ে আরিফের বুকে আঘাত করে পালিয়ে যায়।

মুমূর্ষু অবস্থায় আরিফকে (১৬) প্রথমে মেট্রোপলিটন হাসপাতাল নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরই আরিফের মৃত্যু হয়। ওই ঘটনায় নিহত আরিফের বাবার অভিযোগের ভিত্তিতে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক