কলাবাগানে কিশোরীকে ধর্ষণের পর হত্যা

মোমবাতি হাতে মিছিল করলো সহপাঠীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২১, ২১:৫৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২২:০১

কলাবাগানে কিশোরী ধর্ষণের পর হত্যার ঘটনায় সহপাঠীদের বিক্ষোভ (ছবি: সাজ্জাদ হোসেন) রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মোমবাতি হাতে মিছিল করেছে সহপাঠীরা। শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডি-২৭ নম্বরের সাম্পান রেস্তোরাঁর সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ করেন তারা। এরপর সেখান থেকে একটি মিছিল শুরু হয়ে রবীন্দ্র সরোবরের সামনে গিয়ে শেষ হয়।

এই সময় অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়। যারা এই অন্যায়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল অনতিবিলম্বে তাদেরও সাজা নিশ্চিতের দাবি তোলা হয়। এছাড়া ধর্ষকের পক্ষে যারা যুক্তি দিচ্ছে এবং মেয়েটির পরিবারকে হুমকি দিচ্ছে তাদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। কর্মসূচিতে মাস্টারমাইন্ড, ম্যাপেল লিফ, স্কলাস্টিকাসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

কলাবাগানে কিশোরী ধর্ষণের পর হত্যার ঘটনায় সহপাঠীদের বিক্ষোভ (ছবি: সাজ্জাদ হোসেন) সহপাঠী নিহতের ঘটনায় সহমর্মিতা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, অভিযুক্ত দিহানকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক। কোনোভাবেই যেন ছাড় না পায় সেই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। এছাড়া দিহানের সঙ্গে তার তিন বন্ধুর জড়িত থাকার বিষয়ে আরও তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বয়স নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেই বিষয়ে সহপাঠী মাস্টারমাইন্ড স্কুলের দশম শ্রেণির ছাত্রী নেহা জামান জানান, পাসপোর্টসহ সব জায়গায় মেয়েটির বয়স ১৭ বছর উল্লেখ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ১৯ বছর নির্ধারণ করা অনৈতিক। এছাড়া দিহানের বয়স ২১ হলেও মামলার কার্যক্রমে তার বয়স কম দেখানো হয়েছে। এতে করে তার ছাড় পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দিহানের পরিবারের সদস্যদের পরিচয় জনসমক্ষে কেনও প্রকাশ করা হচ্ছে না। তাদের পরিবারের কর্মকাণ্ড ও পরিচয় তুলে ধরতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান সহপাঠীরা।

এই সময় অভিভাবকরা বলেন, এ ধরনের ঘটনা অভিভাবকদের জন্য অশনিসংকেত। সন্তানরা কোথায় যায়, কার সঙ্গে চলাফেরা করে, কার সঙ্গে মিশছে সেসব বিষয়ে সচেতন থাকতে হবে।

/আরটি/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক