জামিন পেলেন পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২১, ১৯:৫৭আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৯:৫৭

‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে পুলিশকে নিয়ে অশালীন সংলাপের অভিযোগে ওই চলচ্চিত্রের পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধাকে জামিন দিয়েছেন আদালত। শুক্রবার (২৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত জামিন মঞ্জুর করেন।

সোমবার (১১ জানুয়ারি)আসামি পক্ষের আইনজীবী সাইদুর রহমান মানিক আদালতে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ তাদের জামিনের বিরোধিতা করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুরের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৪ ডিসেম্বর ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে পুলিশকে নিয়ে অশালীন সংলাপের অভিযোগে তাদের আটক করা হয়। এরপর ডিবির পুলিশ পরিদর্শক কাজী মো. নাসিরুল মামুন রমনা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এ মামলার পর তাদের গ্রেফতার দেখানো হয়। এরপর তাদের আদালতে নেওয়া হয়।

‘নবাব এলএলবি’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও মাহিয়া মাহি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক অনন্য মামুন। এটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের