পর্নোগ্রাফিতে জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২১, ১৫:৪০আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৫:৪০

শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার ক্রাইম বিভাগ। গত ১২ জানুয়ারি রাজধানী ঢাকা ও সাভার থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে সামিউল শেখ নামের একজনকে রাজধানীর স্টাফ কোয়ার্টার সংলগ্ন বস্তি এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপর ঘটনায় সাভার থেকে এক দম্পতিকে গ্রেফতার করা হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গত (১৩ জানুয়ারি) সিআইডি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলে জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক। আসামি সামিউল শেখকে দু’দিনের রিমান্ড দিয়েছেন আদালত ।

জানা যায়, সিআইডি সাইবার মনিটরিংয়ের বিশেষ একটি টিম বেশ কয়েক দিন ধরে চাইল্ড পর্নোগ্রাফির ওপর নজর রাখছিল। বিভিন্ন তথ্যের মাধ্যমে ওই তিন অপরাধীদের সন্ধান পায় সিআইডি। পরে তাদের আটক করা হয়।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান