তারেক-ফখরুলসহ ৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ১৭:২৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৭:২৩

হত্যাচেষ্টার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে এই আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। আগামী ১৭ ফেব্রুয়ারি এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

মামলার অন‌্য আসামিরা হলেন—বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি রবিউল আওয়াল সোহেল, জামায়াতে ইসলামীর নেতা হাফেজ মো. আফজাল হোসেন, মো. মজিবুর রহমান, মো. আব্দুল করিম ও মো. আব্দুল হালিম। এছাড়াও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, এ বছরের ১০ জানুয়ারি এবি সিদ্দিকী রাজধানীর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে কেনাকাটা করতে যান। এ সময় এক যুবক এসে সালাম দিয়ে বলে, ‘আপনি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী? আপনি কি সেই ব্যক্তি, যিনি খালেদ জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেছেন।’ ওই যুবকের গতিবিধি নিয়ে সন্দেহ হয় এবি সিদ্দিকীর। তিনি দ্রুত গাড়িতে এসে বসেন। ওই যুবক গাড়ি থামাতে বলেন। ড্রাইভার গাড়ি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে ওই যুবকের সহযোগীরা ‘ধর’ ‘ধর’ বলে দৌড়াতে থাকে। তারা বলে, ‘ওই শালাকে (এবি সিদ্দিকী) ধরে রবিউল স্যারের কাছে নিয়ে যেতে হবে। তারেক রহমানের নামে আগেও কয়েকটি মামলা করেছে। ওকে আজকে পেয়েছি। যে করেই হোক নিয়ে যেতে হবে, হাতছাড়া করা যাবে না।’ বাদী পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তারা সবাই রবিউল আলম সোহেলের ক‌্যাডার। তাদের উদ্দেশ্য ছিল বাদীকে ধরে রবিউল টাওয়ারে নিয়ে খুন করা।

এবি সিদ্দিকী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম