কেরানীগঞ্জের জিয়ানগর বালুর মাঠ থেকে অজ্ঞাত এক কিশোরের (১৫) মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়রা ওই কিশোরের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর দুপুরে ১টার দিকে পুলিশ তার লাশটি উদ্ধার করে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, জিয়ানগর এলাকার বালুর মাঠ থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। তার বয়স আনুমানিক ১৫ বছর। ওই কিশোরের গলায় রশির দাগ ছিল। পরনে ছিল চেক থ্রি কোয়ার্টার প্যান্ট ও বেগুনি রঙের ফুল হাতা শার্ট।
লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে বলেও জানান ওসি।
/এআরআর/এমএন এইচ/








