পিকে হালদারের আরও দুই সহযোগী রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ১৬:২৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৬:৪১

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় পি কে হালদারের দুই সহযোগী পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ রিমান্ডের এ আদেশ দেন।

এদিন মালার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামি উজ্জ্বল কুমার ও রাশেদুল হককে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রবিবার (২৪ জানুয়ারি) সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়।

এজাহারে বলা হয়, এই দুজন অর্থ আত্মসাতে পিকে হালদারকে সহযোগিতা করার পাশাপাশি তারা নিজেরাও প্রায় ৭০ কোটি ৮২ লাখ টাকা, সুখাদা প্রোপার্টিজ লিমিটেডের নামে ৬৯ কোটি ৮০ লাখ, মেসার্স বর্ণ’র নামে ৬৬ কোটি ৯৮ লাখ, রাহমান কেমিক্যালস লিমিটেডের নামে ৫৪ কোটি ৫৫ লাখ, মুন এন্টারপ্রাইজের নামে ৮৩ কোটি ৮৪ লাখ টাকা মিলিয়ে পাঁচটি ঋণ জালিয়াতির ঘটনায় মোট ৩৫০ কোটি ৯৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

আসামিরা পরস্পর যোগসাজশে ৩৫০ কোটি ৯৯ লাখ টাকা আত্মসাৎ করে বিভিন্ন লেয়ারিংয়ের মাধ্যমে ওই অর্থ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির হিসাবে স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপনপূর্বক পাচার করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় দুদক পাঁচটি মামলা করেছে।

এর আগে চলতি মাসেই পি কে হালদারের চার সহযোগীকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়। এরমধ্যে ৪ জানুয়ারি শঙ্খ ব্যাপারি, ১৪ জানুয়ারি অবন্তিকা বড়াল ও ২১ জানুয়ারি সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে রিমান্ডে দিয়েছেন আদালত।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান