সন্তানকে হত্যার অপরাধে মা আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২১, ২২:৫০আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২২:৫০

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ১৫ মাস বয়সী কন্যা সন্তানকে গলাকেটে হত্যার অভিযোগে মাকে আটক করেছে ভোলা সদর থানার পুলিশ। রবিবার (৩১ জানুয়ারি) বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি জানান, রবিবার সকাল ১০টায় ৯৯৯ নম্বরে ভোলা সদর থানার ৩ নম্বর ওয়ার্ড, চেউয়াখালী থেকে একজন কলার ফোন করেন। যিনি পেশায় একজন রিকশাচালক। তিনি ফোন করে জানান একজন মা তার সন্তানকে গলাকেটে হত্যা করেছে। সেখানে লোকজন ভিড় করেছে, তিনি দ্রুত পুলিশ পাঠানোর জন্য অনুরোধ জানান। ৯৯৯ সঙ্গে সঙ্গে বিষয়টি ভোলা সদর থানায় জানায়। সংবাদ পেয়ে ভোলা সদর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

পরে ভোলা সদর থানার সহকারী পরিদর্শক (এসআই) আকবর ৯৯৯-কে ফোনে জানান তিনি হত্যার শিকার শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নিয়েছেন এবং অভিযুক্ত মা তানিয়া আক্তারকে (২৬) আটক করে থানায় নিয়ে এসেছেন।

অভিযুক্তের স্বামী পেশায় একজন রাজমিস্ত্রী এবং তাদের মাদ্রাসা পড়ুয়া আরেকটি ছেলে সন্তান রয়েছে। প্রাথমিকভাবে অভিযুক্ত তানিয়া মানসিক ভারসাম্যহীন বলে জানা যায়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

/এআরআর/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম