শুটারগান ও অ্যামুনেশনসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৩

রাজধানী খিলগাঁওয়ে অভিযান চালিয়ে হত্যা ও ডাকাতি মামলার দুই অস্ত্রধারী আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে দুটি শুটারগান ও অ্যামুনেশন জব্দ করে র‍্যাব। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো সুমন (৩৩) ও নিজু হোসেন (২৪)।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকালে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানীর খিলগাঁও লিংক রোড এলাকা থেকে দুটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড অ্যামুনেশনসহ তাদের গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

/এসএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম