জজদের যে নির্দেশনা দিলেন প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৯

মুজিববর্ষ উপলক্ষে অধস্তন আদালতগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তির বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সারাদেশের জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজদের সঙ্গে আয়োজিত ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তারা এসব নির্দেশনা দেন। পরে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর বক্তব্য সংবাদ বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে পাঠান সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

সুপ্রিম কোর্ট প্রশাসনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ এবং মহানগর এলাকার দায়রা জজদের উদ্দেশে বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি এবং আইনমন্ত্রী দেশের বিচারকদের ও বিচার প্রশাসনের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। একইসঙ্গে বিদ্যমান সমস্যাদির মধ্যেই কীভাবে মামলা নিষ্পত্তি দ্রুততর করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। অগ্রাধিকার ভিত্তিতে পুরনো মামলা নিষ্পত্তির বিষয়ে জোর তাগিদ দেন।

প্রধান বিচারপতি এবং আইনমন্ত্রী বিচারিক কর্মঘন্টার পূর্ণ ব্যবহারের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। মুজিববর্ষে উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তির বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে নির্দেশনা প্রদান করেন। বিচারপ্রার্থী জনগণের বিরোধ যাতে স্বল্প সময়ে নিষ্পত্তি হয় সে বিষয়ে বিচারকদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এবং ঢাকার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী। এসময় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন ৬৪ জেলার জেলা ও দায়রা জজ এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজরা।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম