গুলিস্তানে ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫৭

রাজধানীর গুলিস্তা্নের গোলাপ মাজার সংলগ্ন টেম্পোস্ট্যান্ডের সামনে ট্রাভেল এজেন্টকে মারধর করে পয়ত্রিশ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ঘটনাটি ঘটে। আহত ব্যাবসায়ী শহিদুল ইসলাম (৪৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে চিকিৎসাধীন।

আহত ব্যাবসায়ী সাংবাদিকদের বলেন, বংশালে তার বন্ধু রানার কাছ থেকে পয়ত্রিশ লাখ টাকা একটি ব্যাগে করে, রিকশা যোগে মতিঝিল যাওয়ার পথে গুলিস্তান টেলিফোন ভবনের সামনে টেম্পো স্টেশনের সামনে রিকশা টিকে গতিরোধ পথরোধ করে তাকে মারধর করে রক্তাক্ত জখম করে তার কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। তিনি বলেন ঐ ব্যাগটিতে পয়ত্রিশ লাখ টাকা ছিল।

মতিঝিলের সিটি ব্যাংক প্রিন্সিপাল ব্রাঞ্চে জমা করতে চেয়েছিলেন। পথিমধ্যে ছিনতাইকারীরা তা নিয়ে গেছে। পরে সেখান থেকে তিনি পল্টন থানায় যান, সেখান থেকে শাহবাগ থানাকে অবিহিত করা হয়েছে। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। বর্তমানে চক্ষু বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতের বাম চোখের নিচে বেশ কয়েকটি সেলাই করা হয়েছে।

বিষয়টি সম্পর্কে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানিয়েছেন, আমি শুনেছি, তবে কোন লিখিত অভিযোগ পাইনি। ওই ব্যক্তি পল্টন থানায় গিয়েছিলেন, পরে সেখান থেকে  চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে গিয়েছেন।

ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

/এআরআর/এআইবি/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম