এই মাসেই খালেদা জিয়ার দুই মামলার অভিযোগ গঠন শুনানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘ভুয়া জন্মদিন’ পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মানহানির দুই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১০ ফেব্রুয়ারি) কেরাণীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকা মহানগর বিচারক (এসিএমএম) আসাদুজ্জামান নতুন এই দিন ধার্য করেন। এদিন মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় সময়ের আবেদন করেন তার আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ঢাকা মহানগর হাকিম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া জন্মদিন পালন মামলা দায়ের করেন।

অন্যদিকে, যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে জোট করা এবং নির্বাচিত হয়ে তাদের মন্ত্রীসহ নানা দায়িত্ব দেওয়ায় মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মামলা করা হয়। ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির এই মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

/এমএইচজে/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম