সুপ্রিম কোর্ট বারে আওয়ামী প্যানেলের সভাপতি খসরু, সম্পাদক আলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৬

আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু এবং সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল আলিম মিয়া জুয়েলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোনয়ন দেওয়া হয়। পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়নের সভাপতিত্বে এ মনোনয়ন সভা অনুষ্ঠিত হয়।

মনোনয়ন বোর্ডের সভায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসসহ সমিতির সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম