পুরানা পল্টন থেকে প্রায় ৩ কেজি সোনা ও বিদেশি মুদ্রা উদ্ধার, আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:৫৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:৫৬

রাজধানীর পুরানা পল্টন থেকে প্রায় তিন কেজি সোনা ও বিদেশি মুদ্রা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পল্টন এলাকায় অভিযান চালিয়ে মাে. সবুজ হােসেন, মােহসিন উদ্দিন ও মো. আল আমিনকে আটক করা হয়।

শুল্ক গােয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক তানভীর আহমেদ গণমাধ্যমকে বলেন, অবৈধ সোনা ও বৈদেশিক মুদ্রা মজুত রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে পুরানা পল্টনের ফয়েজ ট্রেডিংয়ে অভিযান চালানো হয়। এসময় ২০টি সোনার বার ও সোনার অলংকারসহ প্রায় তিন কেজি সোনা এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা (সৌদি রিয়াল, ভারতীয় রুপি, মালয়েশিয়ান রিঙ্গিত, ইউএস ডলার, থাই বাথ, হংকং ডলার, বাহরাইন দিনার, সাউথ আফ্রিকান রেন্ড, সিঙ্গাপুর ডলার, কাতার রিয়াল), বাংলাদেশি টাকা, ১২টি মােবাইল, একটি ল্যাপটপ ও একটি ট্যাব উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অবৈধ সোনা সেখানে মজুত করা হতো। পরবর্তীতে এখান থেকে সারা বাংলাদেশে সরবরাহ করা হতো। এ বিষয়ে তদন্ত চলছে। এরসঙ্গে আর কারা জড়িত এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

জব্দ সোনার বার, সোনার অলংকার, বৈদেশিক মুদ্রা, টাকা এবং আটক মােবাইল, ল্যাপটপ ও ট্যাবের ইনডেন্টি কার্যক্রম চলমান রয়েছে। ইনভেস্টিগেশন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর The Customs Act 1969 অনুযায়ী বিভাগীয় মামলা ও ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

কাস্টমস গােয়েন্দা ও তদন্ত অধিদফতরের ঢাকা মহাপরিচালকের নির্দেশনায় ও সহকারী পরিচালক আবু হানিফ মােহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

/আরটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম