সাঈদীর জাকাতের অর্থ আত্মসাতের মামলার সাক্ষ্যগ্রহণ পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৮

জাকাতের অর্থ আত্মসাতের মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয় জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) মামলাটি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষে আইনজীবীরা অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ায়, সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরা এই আদেশ দেন।

এর আগে গত ৩১ জানুয়ারি জাকাতের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠন করেন আদালত। মামলার অপর আসামিরা হলেন, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক আব্দুল হক। তাদের মধ্যে সাঈদী কারাগারে আছেন। আবুল কালাম আজাদ ও আব্দুল হক পলাতক। বাকি তিন আসামি জামিনে রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, সাঈদীর নেতৃত্বে পিরোজপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নামে একটি সংগঠন ছিল। তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষমতার অপব্যবহার করে জাকাত বোর্ডের অনুমোদন না নিয়ে জাকাতের অর্থ নিজ কর্মীদের মাঝে বণ্টন করেন। ওই টাকায় তিনি নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেন।

ওই ঘটনায় ২০১০ সালের ২৪ মে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আইয়ুব আলী চৌধুরী জাকাতের এক কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলাটি করেন। ২০১২ সালের ৩০ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ গাজী ওয়াজেদ আলী অভিযোগপত্র দাখিল করেন।

/এমএইচজে/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম