কিশোরীকে যৌনপল্লীতে বিক্রির মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৭

এক কিশোরকে অপহরণ ও যৌনপল্লীতে বিক্রির অভিযোগে রাজধানীর ডেমরা থানায় দায়ের করা মামলায় রনি নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাভোগের আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন। রায়ে আরও দুই আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও  ৪ মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলো— আমিনুল ইসলাম প্রকাশ ও  রুপা ইসলাম। তাদের কারাদণ্ডের পাশাপাশি

মামলায় অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের বেকসুর খালাস প্রদান করেন। খালাস প্রাপ্তরা হলো— লাবু,সিদ্দিকুর রহমান প্রকাশ ও মুন্নি।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১০ মার্চ ভিকটিম (১৪) কে আসামিরা পরস্পর যোগাসাজশে তাদের কোনও একজনের বাসায় ডেকে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে  অনুষ্ঠানের কথা বলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ে যাওয়া হয়। এরপর ওই কিশোরীকে ৫০ হাজার টাকায় যৌনপল্লীতে বিক্রি করে দেয় আসামিরা।

ওই ঘটনায় ভিকটিমের বাবা  সুমন আহমেদ  গত বছরের ৭ জানুয়ারি ডেমরা থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। একই বছরের ১৪ মে মামলায় তদম্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। মামলায়  বিভিন্ন সময়ে  ৯ জনের সাক্ষ্য নেন আদালত।

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক