স্বর্ণের দোকান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২১

রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে স্বর্ণের দোকানে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বস্তুটি আসল না নকল তা পরীক্ষার জন্য বোম্ব ডিসপোজাল টিম ও সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে রয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার নাম সাইফুল ইসলাম।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা একজনকে আটক করেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে, স্বর্ণের দোকানে ছিনতাই করতে এসেছিল। সাইফুলের হাতে মরিচের গুড়াও ছিল। সব জব্দ করা হয়েছে। তাকে আটক করা হয়েছে। বোমা কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

তিনি বলেন, মার্কেটের নিচতলায় প্যারাগন জুয়েলার্সে একটি এমিটেশনের বালা নিয়ে আসেন সাইফুল। বালাটি দেখিয়ে এটা বানাতে সম পরিমাণ স্বর্ণ দিতে বলেন দোকানিদের। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বোমা সদৃশ্য বস্তু দেখিয়ে সব উড়িয়ে দেওয়ার হুমকি দেয় সাইফুল।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি