রাজধানীতে কোটি টাকার আফিমসহ একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২১, ০০:১৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০০:১৯

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ১০ কেজি আফিমসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-২ এর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডে এলাকা থেকে মো. সাইফুদ্দিন নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে পলিথিনের প্যাকেটের ভিতরে ১০ কেজি আফিম পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

র‌্যাব-২ এর এএসপি সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবদুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, অভিযান পরিচালনার সময় তাকে হাতেনাতে ধরলেও সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাবকে বিভ্রান্ত করতে বিভিন্ন ধরনের তথ্য দেয়। এসময় তার কাছে থাকা ব্যাগ থেকে ১০ কেজি আফিম উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত সাইফুদ্দিন অনেক দিন ধরেই মাদক ব্যবসায় জড়িত। রাজধানীর বড় বড় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে মাদক বিক্রয় করে আসছিল সে। এই চক্রের আরও সদস্যদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম