রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আহত যুবলীগ নেতা হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:১২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:১২

রাজধানীর ক্যান্টেনমেন্ট মানিকদী বাজার এলাকায় যুবলীগ নেতা আজমত আলী (৪০) দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ঢাকা উত্তর যুবলীগের ১৫ নম্বর ওয়ার্ডের যুবলীগের সেক্রেটারি।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

আহত যুবলীগ নেতার চাচাতো ভাই হাজী মো. আব্বাস উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার রাতে খবর পান কে বা কারা আজমকে মানিকদী বাজারের মোড়ে গুলি করেছে। তার বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বাংলা ট্রিবিউনকে জানান, এই ঘটনায় শুক্রবার রাতে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে।

/আরটি/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম