নরসিংদী পৌর নির্বাচনে ফলাফলের গেজেট প্রকাশে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৬

বিশৃঙ্খল ঘটনায় জড়িয়ে পড়া ছয়টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ না করা পর্যন্ত নরসিংদী পৌরসভা নির্বাচনের ফলাফলের ওপর গেজেট প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মজিবুর রহমান মিঞা ও বিচারপতি মো. কামরুল ইসলাম মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী এবং মোকাররামুছ সাকলান।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি নরসিংদী পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন নরসিংদী পৌরসভার বাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা-ই গাউছিয়া শরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, বামন্দি কেকেএম সরকারি উচ্চ বিদ্যালয়, বাগদী সরকারি উচ্চ বিদ্যালয়, মীর ইমদাদ উচ্চ বিদ্যালয় ও সাতিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কামারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেদিন কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা নির্বাচনি কর্মকর্তার কাছে থেকে জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারা হয় বলে অভিযোগ তোলা হয়।

পরে রিটার্নিং কর্মকর্তা ও ইসির কাছে ওই কেন্দ্রগুলোতে পুনরায় ভোটগ্রহণ করতে আবেদন জানান মেয়র প্রার্থী এসএম কাইয়ুম। কিন্তু  সেই আবেদনের কোনও জবাব না পাওয়ায় প্রতিকার চেয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম