দুদকের মামলায় জামিন পেলেন এমপি জিন্নাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ২১:০৫আপডেট : ০১ মার্চ ২০২১, ২১:০৫

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জাতীয় পার্টির (জাপা) বগুড়া-২ আসনের সংসদ সদস্য  মো. শরিফুল ইসলাম জিন্নাহকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (১ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

দুদকের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান,মামলা দায়ের করার পর শরিফুল ইসলাম উচ্চ আদালত থেকে তিন সপ্তাহের জামিন নিয়েছেন। জামিনের মেয়াদ শেষের দিকে হওয়ায় সোমবার বিচারিক আদালতে আইনজীবীর মাধ্যমে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ মামলার এখনও চার্জশিট দাখিল হয়নি। চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত তাকে জামিন দিয়েছেন আদালত।

এমপি শরিফুল ইসলাম জিন্নাহ এক কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে দুদকের মামলায় অভিযোগ করা হয়।

পরে গত ২ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে জিন্নাহের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী