মানিলন্ডারিং মামলায় আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২১, ১৬:২৫আপডেট : ০২ মার্চ ২০২১, ১৬:২৫

আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে শুল্ক ও কর ফাঁকি  এবং চোরাচালানের মাধ্যমে স্বর্ণালঙ্কার মজুতের অভিযোগে মানিলন্ডারিং আইনে করা মামলায় চার্জশিট  দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়,গত ২৩ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় এই অভিযোগপত্র দাখিল করেন।

প্রসঙ্গত, চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৫ মণ সোনা ও হীরা জব্দের ঘটনায় এবং এসব মূল্যবান ধাতু কর নথিতে অপ্রদর্শিত ও গোপন রাখার দায়ে ২০১৭ সালের ১২ আগস্ট  আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের   বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে পাঁচটি মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা। এর মধ্যে গুলশান থানায় দুটি,ধানমন্ডি থানায় একটি,  উত্তরা থানায় একটি মামলা ও রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়।

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী