কানাডায় মানবপাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২১, ১৮:৩২আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৮:৩২

রাজধানীর শাজাহানপুর এলাকা হতে কানাডায় মানবপাচারকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

তিনি জানান, মোহাম্মদ জুলহাস (৩৮) নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে মানবপাচারকারী মুন্সি আব্দুল্লাহ আল জাকিরকে গ্রেফতার করা হয়।

লিখিত অভিযোগে ভুক্তভোগী জানায়, মানবপাচারকারী তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে কানাডা যাওয়ার কথা বলে মালয়েশিয়ান এয়ারলাইন্স বিমানে করে মালয়েশিয়া হয়ে ভিয়েতনামে দালালের নিকট বিক্রি করে দেয়। পরে তাকে ঘরে বন্দি করে রাখা হয়। বন্দি অবস্থা হতে কৌশলে পালিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্স এর বিমানে তিনি বাংলাদেশে ফিরে আসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তিনি নিজেই মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে পাচারের উদ্দেশে বিদেশ গমনে ইচ্ছুক জনসাধারণকে পাচার করেন। উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে কানাডাসহ বিভিন্ন দেশে পাঠানোর নাম করে অর্থ আত্মসাৎ করেন।

তাছাড়া ভিয়েতনামে নিয়ে গিয়ে আটকে রেখে তাদের পরিবারকে ভয়-ভীতি দেখিয়েও অর্থ আদায় করে থাকে।

/এসএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম