ভেজাল প্রসাধনী তৈরির কারখানাকে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২১, ২০:৩১আপডেট : ০৫ মার্চ ২০২১, ২০:৪৯

রাজধানীর লালবাগ ও চকবাজারে চারটি ভেজাল প্রসাধনী তৈরির কারখানাকে ১২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় নকল ও ভেজাল প্রসাধনী ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে র‌্যাবের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলমের নেতৃত্বে অভিযানে ছিলেন বিএসটিআই ও র‌্যাবের কর্মকর্তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘লালবাগ থানা এলাকায় একটি ও চকবাজার থানা এলাকার ৩টি প্রসাধনী সামগ্রী তৈরির নামবিহীন কারখানায় এই অভিযান চালানো হয়। এসব কারখানায় বিএসটিআই এর অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে প্রসাধনী সামগ্রী উৎপাদন, বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বাজারজাত করা হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানগুলোকে ১২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি আনুমানিক ২৫ লাখ টাকার ভেজাল প্রসাধনী সামগ্রী ধ্বংস করা হয়। এছাড়া ১৩ লাখ টাকা মূল্যের প্রসাধনী তৈরির মেশিনারিজ জব্দ করা হয়।

র‌্যাব ২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম