‘কানে শুনতে হলে কার্টুনিস্ট কিশোরকে যন্ত্র ব্যবহার করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ১২:১০আপডেট : ০৭ মার্চ ২০২১, ১২:২২

গত তিন দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তার। তার শরীরের যে পরিস্থিতি তাতে তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। রবিবার (৭ মার্চ) কিশোরের বড়ভাই আহসান কবীর বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

আহসান কবীর বলেন, ‘চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, কিশোরের কানের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। যে পরিমাণ ড্যামেজ হয়েছে, তাতে কানে শুনতে হলে যন্ত্র ব্যবহার করতে হবে। চিকিৎসকরা এ জন্য আরও পরীক্ষা-নিরীক্ষা করছেন। অপারেশন কবে কখন করা হবে চিকিৎসকরা রবিবার বিকালে দেখার পর সিদ্ধান্ত জানাবেন।’

তিনি বলেন, ‘ডায়াবেটিসের মাত্রা উঠানামা করছে কিশোরের। ব্লাড প্রেসার ফ্ল্যাগচুয়েট করছে। চিকিৎসকরা এ বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন। পায়ের সমস্যা যেটা দেখা দিয়েছে সেটার জন্য ওষুধ চলছে। সে এখনও ব্যথা অনুভব করছে পায়ে। কারো সহায়তা ছাড়া উঠতে পারছে না‌।’

‘তার শারীরিক অবস্থা বর্তমানে যে পর্যায়ে রয়েছে, পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। এছাড়া শারীরিক বিভিন্ন সমস্যা থাকায় আরও কিছু দিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে কিশোরকে’—বলেন বড়ভাই আহসান কবীর।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২০২০ সালের ৫ মে গ্রেফতার হন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। দীর্ঘ ১১ মাস কারাগারে থাকার পর এ বছরের ৪ মার্চ ছয় মাসের জামিনে কারাগার থেকে বের হন তিনি। এর পর থেকেই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম