বিএনপি নেতা আসলাম চৌধুরীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২১, ১৮:২৬আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৮:২৬

রাজধানীর কোতোয়ালি থানার একটি নাশকতার মামলায় বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা মঙ্গলবার (৯ মার্চ) কারাগার থেকে আসলাম চৌধুরীকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে হাজির করেন এবং সাত দিনের রিমান্ড চান। অন্যদিকে আসলাম চৌধুরীর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন বাতিল  করে তাকে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এর আগে গত ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই হুমায়ন কবির এই মামলায় আসলামকে গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আদালতের কাছে। এরপর গত ১৮ ফেব্রুয়ারি আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামসহ ১২ ইসলামী দল হরতাল ডাকে। এর সমর্থনে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানাধীন বাবুবাজার জামে মসজিদের সামনে থেকে দলের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিল থেকে তারা সরকার ও শাহবাগ গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বাবুবাজার পুলিশ ফাঁড়ির সামনে পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে লাঠিচার্জ করে। এতে ক্ষিপ্ত হয়ে দলের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ও গুলি চালায়।

এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই এরশাদ হোসেন ২৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট থানায় মামলা করেন। মামলায় ১০১ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের