প্রবাসীদের টার্গেট করে বিদেশি মুদ্রা নিয়ে জাল নোট দিতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২১, ২৩:৩২আপডেট : ০৯ মার্চ ২০২১, ২৩:৩২

রাজধানীর বনানী থেকে বিপুল সংখ্যক জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। তারা বিদেশফেরত ব্যক্তিদের টার্গেট করে মুদ্রা বিনিময় করে জাল নোট দিয়ে দিতো। মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

সহকারী পুলিশ সুপার বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ মার্চ রাতে ঢাকা মহানগরীর বনানী থেকে ৩০ হাজার টাকার জাল নোটসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে জাল নোটের অবৈধ ব্যবসা করে আসছিল।’

গ্রেফতার দুজন হলো মো. আবুল বাশার ওরফে নিরব (৪৩) ও আব্দুল করিম (৪০)। তাদের কাছ থেকে ৩০টি বাংলাদেশি ১০০০ টাকার জাল নোট, একটি মোবাইল ফোন এবং ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন জানায়, তারা সংঘবদ্ধ জাল মুদ্রা কারবারী, চোরাকারবারী ও প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘ দিন ধরে পরস্পর যোগসাজশে প্রবাস হতে আসা বাংলাদেশি নিরীহ ও সহজ-সরল লোকের কাছ থেকে মুদ্রা ভাঙানোর নাম করে কৌশলে বৈদেশিক মুদ্রা গ্রহণ করে জাল টাকা প্রদানের মাধ্যমে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম