চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়া চালক ও হেলপার রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ২১:২৪আপডেট : ১০ মার্চ ২০২১, ২১:২৫

ঢাকার কেরানীগঞ্জে চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী এক নারী যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় এন মল্লিক পরিবহনের বাসের চালক সবুজ মিয়া (৪০) এবং হেলপার হাসানের (২২) দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১০ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীমের আদালতে কেরানীগঞ্জ মডেল থানার মামলায় তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করেন। আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিত বিচারক দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ৭ মার্চ সকাল পৌনে ৯টার দিকে এন মল্লিক নামের একটি বাস কেরানীগঞ্জের রোহিতপুর বাজার এলাকায় ওই নারীকে ছুরে ফেলে। ঘটনাটির একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গাড়ির নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৫২১। বাস থেকে ফেলে দেওয়া ওই নারী বাক‌প্রতিবন্ধী। তিনি মাটিতে পড়ে প্রচণ্ড ব্যথায় গোঙাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে উপস্থিত স্থানীয়রা তাকে রাস্তা থেকে তোলেন।


বাকপ্রতিবন্ধী হওয়ায় ওই নারী টাইলসের ওপর লিখে তাকে ছুড়ে ফেলে দেওয়ার কারণ সম্পর্কে উপস্থিত জনতাকে জানান।

ওই নারী লিখেছেন, ‘এন মল্লিক বাসে তিনা কোনাখোলা থেকে উঠেছিলেন। ভাড়া নাই। এন মল্লিক কোনোদিনও আমার থেকে ভাড়া নেয় না। এরা ভাড়া চায়। দিতে না পারায় এমন ব্যবহার। এন মল্লিকের সবাই আমাকে চেনে। ও মনে হয় চিনে নাই।’

একজন প্রতিবন্ধীর সঙ্গে এমন আচরণে অভিযুক্তদের গ্রেফতার এবং বিচার দাবি করে মানববন্ধন করেছিল স্থানীয়রা।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম