মডেল রোমানা স্বর্ণা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২১, ২১:৩৪ আপডেট : ১১ মার্চ ২০২১, ২২:১০

সৌদি প্রবাসী ব্যবসায়ী কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ায় অভিযোগে মডেল অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে (৪০) গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে, রোমানা স্বর্ণার মা আশরাফুল ইসলাম শেইলি (৬০) ও ছেলে আন্নাফিকে (২০)। রোমানা বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা করে  প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছেন ওই প্রবাসী।

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় তাকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল।

তিনি বলেন, ভুক্তভোগী ওই সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন স্বর্ণা। তার অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেফতার করে।

এডিসি মৃত্যুঞ্জয় দে সজল আরও বলেন, স্বর্ণার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় এ সৌদি প্রবাসীর।

/এসএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন গোলের হার দিয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
তিন গোলের হার দিয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
স্বামীকে কালো ও মোটা বলা নিষ্ঠুরতা নয়: হাইকোর্ট
স্বামীকে কালো ও মোটা বলা নিষ্ঠুরতা নয়: হাইকোর্ট
পরিবারকে ভিডিও কলে জাহাজ দেখালেন তরুণ, ৩০ মিনিট পর ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু
পরিবারকে ভিডিও কলে জাহাজ দেখালেন তরুণ, ৩০ মিনিট পর ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু
ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা
ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প