বাঘের হাড়সহ গ্রেফতার চীনা নাগরিক কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২১, ২১:৪১আপডেট : ১১ মার্চ ২০২১, ২২:০৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে বাঘের হাড়সহ গ্রেফতার চীনা নাগরিক শু শাংজিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম‌্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক সুমন পারভেজ আসামিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শু শাংজিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে আসামির পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১০ মার্চ) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ৬ নম্বর গেটের কাছে ওই চীনা নাগরিকের গতিবিধি সন্দেহজনক হলে তাকে অনুসরণ করে বিমানবন্দর আর্মড পুলিশ। পরবর্তীতে তাকে আর্মড পুলিশের অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তল্লাশি করে তার কাছ থেকে চারটি হাড় উদ্ধার করা হয়। হাড়গুলো  টি-ব্যাগের সঙ্গে ফয়েল পেপারে মোড়ানো ছিল।

পুলিশের জিজ্ঞাসাবাদে শু শাংজি জানান, এগুলো বাঘের হাড়। তিনি মনসুর আলী নামে এক ব্যক্তির মাধ্যমে এ হাড়গুলো সংগ্রহ করেছেন চীনে নিয়ে যাওয়ার জন্য।

এ সময় তার কাছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও ভারতের মুদ্রা ছিল। এ ঘটনায় বিমানবন্দর থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের পর তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম