কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদা রক্ষায় হাইকোর্টের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২১, ১৬:০৭আপডেট : ১৪ মার্চ ২০২১, ২০:১১

আদালতের আগের রায়ের আলোকে কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদা রক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে রায় বাস্তবায়নে কী কী পদক্ষেপে গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে চার সপ্তাহের মধ্যে বিবাদীদের প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন আদালত। পাশাপাশি মামলার পরবর্তী আদেশের জন্য আগামী ২৫ এপ্রিল দিন নির্ধারণ করেন আদালত।

আদালত অবমাননার মামলার শুনানি নিয়ে রবিবার (১৪ মার্চ) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদা রক্ষায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) দায়ের করা রিট মামলায় ২০১০ সালের ২৫ আগস্ট হাইকোর্ট বেশ কিছু নির্দেশনাসহ আদেশ দেন। হাইকোর্টের ওই নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে:

১. ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষার্থে কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করার জন্য নির্দেশ প্রদান করা হলো। ওই এলাকায় পাহারার ব্যবস্থা গ্রহণ করা, যাতে ভবঘুরে ঘোরাফেরা করতে বা অসামাজিক কার্যকলাপ চলতে না পারে।

২. মূল বেদিতে কোনও মিটিং-সমাবেশ থেকে বিরত রাখতে নির্দেশ প্রদান করা হলো। বেদির পাদদেশে মিটিং-সভা করতে বাধা-নিষেধ থাকবে না।

৩. ভাষা আন্দোলনে শহীদদের মরণোত্তর পদক ও জীবিতদের জাতীয় পদক প্রদান করতে হবে।

৪. যে সকল ভাষা সৈনিক জীবিত আছেন, তারা কেউ সরকারের কাছে কোনও আর্থিক সাহায্য চাইলে, তা প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হলো। ৫. বিশ্ববিদ্যালয় ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ ও মর্যাদা রক্ষা করতে হবে।

৬. শহীদ মিনারের পাশে একটি লাইব্রেরিসহ জাদুঘর প্রতিষ্ঠা করা এবং সেখানে ভাষা আন্দোলনের তথ্য সংক্রান্ত ব্রুসিয়ার রাখা, যাতে পর্যটকরা তথ্যাবলি জানতে পারেন।

৭. ভাষাসৈনিকদের প্রকৃত তালিকা তৈরির জন্য বিবাদীদের একটি কমিটি গঠন করা এবং ২০১২ সালের ৩১ জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করার নির্দেশ দেওয়া হলো। এবং

৮. ভাষাসৈনিকদের সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো এবং সাধ্যমতো সরকারি সুযোগ নিশ্চিত করা।

তবে ওই রায় সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে বাদীপক্ষ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) গত ৪ মার্চ হাইকোর্টে আবেদন জানায়।

পরে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘আগের রায় প্রদানের পর ১০ বছর অতিক্রান্ত হলেও বাস্তবায়নের জন্য একাধিকবার আদালতের শরণাপন্ন হতে হয়েছে। এমনকি কতিপয় নির্দেশনা বাস্তবায়ন হলেও জাদুঘর প্রতিষ্ঠা, ভাষাসৈনিকদের প্রকৃত তালিকা তৈরির কাজ এখনও সমাপ্ত হয়নি। তাই আদালত আদেশে বিবাদীদের তাদের পদক্ষেপ এভিডেভিট আকারে দাখিল করার নির্দেশ দেন।’

মামলার বিবাদীরা হলেন—মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, দুই সিটি করপোরেশনের মেয়র ও চিফ ইঞ্জিনিয়ার, পূর্ত মন্ত্রণালয়ের চিফ আর্কিটেক্ট, আর্কিটেকচার ডিপার্টমেন্ট প্রমুখ।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম