রাউজানে অবৈধ ১৮ ইটভাটা বন্ধে বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২১, ২০:১২আপডেট : ১৪ মার্চ ২০২১, ২০:১২

চট্টগ্রামের রাউজানে অবৈধভাবে পরিচালিত ১৮টি ইটভাটা বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে এসব অবৈধ  ইটভাটা বন্ধে আর কোনও বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার (১৪ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে ইটভাটার মালিকদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। আর রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

এর আগে চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা বন্ধে ১৪ কার্যদিবস সময় বেঁধে দিয়ে আদেশ দেন হাইকোর্ট। চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।

হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে চট্টগ্রামের রাউজান থানার ১৮টি ইটভাটার মালিক। তাদের আবেদনের শুনানি নিয়ে চেম্বার জজ আদালত আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আপিল বিভাগ শুনানি নিয়ে সেই আবেদনটি খারিজ করে দিলেন।

পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত। চট্টগ্রামে যে ৭১টি অবৈধ ইটভাটাকে এরইমধ্যে জরিমানা করা হয়েছে, সেগুলোসহ সব অবৈধ ইটভাটা বন্ধ করে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সেখানকার পরিবেশ অধিদফতরকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। তবে সেই আদেশ পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় আদালত অবমাননার অভিযোগ করেন রিটকারী। আদালত সেই আবেদনের শুনানি নিয়ে শেষবারের মতো ১৪ দিন সময় দিয়ে ইটভাটা বন্ধের আদেশ দেন।

পরে ওই আদেশ স্থগিত চেয়ে রাউজান থানার ১৮টি ইট ভাটার মালিক আপিল বিভাগে আবেদন জানান। আপিল বিভাগ শুনানি শেষে সেই আবেদন খারিজ করে দিলেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম