র‌্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব নিলেন কর্নেল আজাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২১, ১৭:৪৮আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৮:১৬

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) হিসেবে যোগদান করেছেন কর্নেল কে এম আজাদ। মঙ্গলবার (১৬ মার্চ) নতুন কর্মস্থলে দায়িত্ব নিয়েছেন তিনি। এর আগে গত ৯ মার্চ তিনি সেনাবাহিনী থেকে র‌্যাবে যোগদান করেন। তিনি কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ারের স্থলাভিষিক্ত হলেন।

র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য যোগ দেওয়া কর্নেল কে এম আজাদ ৩২তম বিএমএ লং কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি কর্নেল পদবিতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বীর)-এর ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া কর্নেল আজাদ একটি পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সেনা সদরের সামরিক গোয়েন্দা পরিদফতরের স্টাফ অফিসার, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস-এর প্রশিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস অফিসার হিসেবে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কঙ্গোতে মিলিটারি অবজারভার এবং জাতিসংঘ শান্তিরক্ষী মিশন আইভরি কোস্ট, ব্যানবাট-৩-এ কর্মরত ছিলেন।

/আরটি/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম