পিকে হালদারের বান্ধবী রুনাইসহ ৩ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২১, ১৮:৪৬আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৮:৫৬

প্রায় তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগে আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের এক বান্ধবীসহ তিন জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গ্রেফতারকৃতরা হলো পি কে হালদারের বান্ধবী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই, একই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী। মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, পি কে হালদারের বান্ধবী নাহিদা রুনাইয়ের ব্যাংক হিসাবে গত কয়েক বছরে প্রায় ৭০ কোটি টাকা লেনদেন ও প্রায় ২৮ কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া বাকি দুজনের বিরুদ্ধে ব্যাংক হিসাবেও বিপুল পরিমাণ অর্থ লেনদেন ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতরা পি কে হালদারের হয়ে অর্থপাচারে সহযোগিতা করেছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা।

/এনএল/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক