বসুরহাট নিয়ে হাইকোর্টের প্রশ্ন, ‘হচ্ছেটা কী?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২১, ২০:৫৭আপডেট : ১৮ মার্চ ২০২১, ২১:৩৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই ঘটনায় দায়ের হওয়া বেশ কিছু মামলায় দুই পক্ষের মোট ১০৭ জনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এরমধ্যে বর্তমান মেয়র আবদুল কাদের মির্জার পক্ষের ৯ জন রয়েছেন। অপর পক্ষের ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানসহ ৯৮ জন। এই ৯৮ জনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও মোনায়েম নবী। আর ৯ জনের পক্ষে ছিলেন আইনজীবী ফরহাদ আহমেদ ও সুমন বণিক।

পরে মোনায়েম নবী সাংবাদিকদের বলেন, বসুরহাটে সংঘর্ষের ঘটনায় গত ৮ মার্চ ১টি ও ১০ মার্চ ২টি মামলা দায়ের করা হয়। ওই তিন মামলায় খিজির হায়াত খানসহ ৯৮ জনকে ৪ সপ্তাহের জামিন দিয়েছেন। শুনানির সময় আদালত উষ্মা প্রকাশ করে বলেছেন, কোম্পানীগঞ্জের বসুরহাটে হচ্ছেটা কী?

/বিআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম