খালেদা-গয়েশ্বরের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৬, ১২:২৭আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৪:১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বুদ্ধিজীবীদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের আবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে জননেত্রী পরিষদের সভাপতি এ. বি সিদ্দিক বাদী হয়ে ঢাকা মুখ্য মহানগর হাকিম আমিনুল হকের আদালতে এই মামলাটির আবেদন করেন।
এই আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে শাহবাগ থানার ওসিকে প্রতিদেন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বাদী এ. বি. সিদ্দিক মামলাটির আবেদনে বলেন, গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে খালেদা জিয়া এবং গত ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বুদ্ধিজীবীদের নিয়ে গয়েশ্বর চন্দ্র রায়ের দেওয়া বক্তব্যে তিনি ব্যথিত হয়েছেন। একজন দেশপ্রেমিক হিসেবে তিনি তাদের বিরুদ্ধে মানহানিকর মামলা নেওয়ার আবেদন করেছেন।
/টিএইচ/এনএস/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম