মাইক্রোবাস ভাড়া করে স্বামী-স্ত্রীর ছাগল চুরির কারবার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২১, ০২:৪২আপডেট : ২৪ মার্চ ২০২১, ০২:৪২

মশিউর (৩২) ও মাকসুদা (২৭), দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী। দিনাজপুরের গ্রামীণ পথে মাইক্রোবাস ভাড়া করে ঘুরে বেড়ান তারা। গ্রামের পর গ্রাম ঘোরেন। কখনোবা গাড়ি থামিয়ে গ্রামীণ পথে হাঁটেন। হাঁটার ফাঁকেই পথে বা বাড়ির সামনে বাঁধা ছাগল কোলে করে মাইক্রোবাসে তুলে নিয়ে হন চম্পট।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে দিনাজপুরের কোতোয়ালি থানা পুলিশ এমনই এক দম্পতিকে তাদের দুই সহযোগীসহ গ্রেফতার করেছে। কোতোয়ালি থানার এ এস আই মাইদুল বিষয়টি নিশ্চিত করেছেন।

মাইক্রোবাস থেকে বের করা হয় ছাগল দুটিকে এর আগে মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে দিনাজপুরের কোতোয়ালি থানাধীন উপশহর থেকে একজন ৯৯৯-এ ফোন করে জানান, তাদের এলাকায় মাঝে মাঝে গবাদি পশু চুরি হচ্ছে। মঙ্গলবার দুপুরে একজন নারীসহ কয়েকজন ব্যক্তি কয়েকটি ছাগল একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে পালানোর সময় এলাকার লোকজন দেখে ফেলেন। এরপর এলাকাবাসী মাইক্রোবাসটিকে ধাওয়া করেন। ৯৯৯-এ তাৎক্ষণিকভাবে বিষয়টি জানিয়ে দিনাজপুরের কোতোয়ালি থানাকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেন তিনি। পরে কোতোয়ালি থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

পরে কোতোয়ালি থানার এ এস আই মাইদুল জানান, তারা এলাকাবাসীর সহযোগিতায় ধাওয়া করে একটি সাদা মাইক্রোবাস জব্দ করেছেন। মাইক্রোবাস থেকে দুইটি ছাগল উদ্ধার এবং চুরির অভিযোগে মশিউর, তার স্ত্রী মাকসুদা এবং তাদের দুই সহযোগী সাজু মিয়া (৩০) ও  মিলনকে (৩২) গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম