নুরের সমর্থকদের ‘বালু ও মরিচ বল’ হামলার প্রস্তুতি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২১, ১৬:৫১আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৭:৩১

ভাসানী অনুসারী পরিষদের প্রতিবাদ কর্মসূচিতে ডাকসুর সাবেক ভিপি নুরের কয়েকজন সমর্থককে কাগজের ঠোঙায় বালু রাখা ও ‘মরিচ বল’ তৈরির অভিযোগে পুলিশ হেফাজতে নেওয়া হয়। শনিবার (২৭ মার্চ) প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান এ তথ্য জানান।

নুরের সমর্থকদের ‘বালু ও মরিচ বল’ হামলার প্রস্তুতি! নাম প্রকাশ অনিচ্ছুক ভিপি নুরের কয়েকজন সমর্থক জানান, অনুষ্ঠান ঘিরে তাদের ওপরে হামলা হতে পারে। তাই প্রস্তুতি হিসেবে মুড়ির ঠোঙায় বালু ভর্তি করা হয়েছে।

পরে ওই একই অভিযোগে ৫ থেকে ৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। এ বিষয়ে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে সন্দেহ জনকভাবে কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের পর সম্পৃক্ততা না মিললে এবং তারা সাধারণ জনগণ হলে ছেড়ে দেওয়া হবে।’

নুরের সমর্থকদের ‘বালু ও মরিচ বল’ হামলার প্রস্তুতি! এর আগে প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন— পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমুখ। 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম