মাদকের মামলায় আফসানার জামিন আটকালো চেম্বার আদালত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২১, ১৫:৫১আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৫:৫১

দেশ-বিদেশ থেকে কোকেন ও হেরোইন সংগ্রহ ও হেফাজতকরণের মামলায় আফসানা মিমি নামের এক আসামিকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ১৮ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে রবিবার (২৮ মার্চ) বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন।

জানা গেছে, আফসানা মিমি চট্টগ্রামের সন্দীপের বাসিন্দা। তিনি ২০১৯ সালের জানুয়ারিতে গ্রেফতার হন। তাকেসহ কয়েকজনের বিরুদ্ধে দেশ-বিদেশ থেকে ৩০২ দশমিক ৩৫৯ কেজি হেরোইন ও ৫ দশমিক ২৯৮ কেজি কোকেন সংগ্রহ ও হেফাজতের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় ২০১৯ সালের ১২ জানুয়ারি এ মামলা করে সিআইডি।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম