বিএনপি নেত্রী নিপুণ রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২১, ১৭:১০আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৭:১০

বাসে আগুন দেওয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ‌্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর ও হাজী আরমান হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূইয়ার আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের হাজির করে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৩ দিন করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে রোববার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর রায়েরবাজারে নিজ বাসা থেকে নিপুণকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, রাজধানীর জনপথ মোড় ও মালিবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিপুণকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে, রাজধানীসহ সারাদেশে নাশকতার পরিকল্পনা করেন তিনি। তারই অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম