সাড়ে ২৩ বছর পর জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ১৫:০৬আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৫:০৬

১৯৯৬ সালে সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রী জোহরাকে ভাড়াটে খুনি দিয়ে খুন করানোর ঘটনায় মামলা হয় সাতক্ষীরার নুরুলের নামে। সাজা হলে পরে আপিল করেন তিনি। এর মধ্যে সাড়ে ২৩ বছর কারাভোগ করেন নুরুল। অবশেষে আপিল আবেদনে মিললো জামিন।

রবিবার (৪ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

১ এপ্রিল নুরুল ইসলামের আইনজীবী আপিল বিভাগকে বলেন, এই আসামির যাবজ্জীবন সাজা খাটার মেয়াদ শেষের দিকে হলেও আপিল শুনানি শেষ হয়নি। পরে আপিল বিভাগ দ্রুত আসামির কারাভোগের মেয়াদ জানাতে নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, আসামি ইতোমধ্যে ২৩ বছর ৬ মাস সাজা খেটেছেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ২৪ জুন সাতক্ষীরার কলারোয়ায় নিজ স্ত্রী জোহরাকে ভাড়াটে খুনি দিয়ে খুন করান নুরুল। মরদেহ ফেলে দেওয়া হয় পুকুরে। এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন নুরুল।

২০০১ সালে নুরুলকে যাবজ্জীবন সাজা দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ২০০৩ সালে হাইকোর্ট নুরুলের যাবজ্জীবন বহাল রাখেন। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানায় তার আইনজীবী।

/বিআই/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম